,

ভাড়া কমানোর দাবি গণপরিবহনের

 

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য কমানোর পূর্বে গণপরিবহনের ভাড়া কমানোর ফয়সালা করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

 

p-transport-jpg-e-21798

সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে আরো বলা হয়, সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের গণপরিবহনসমূহ ভাড়া বৃদ্ধি করে থাকে। কিন্তু তেলের মূল্য কমানোর পর কাগজপত্রে ভাড়া কমানো হলেও প্রকৃতপক্ষে গণপরিবহনের চালক ও হেলপাররা কখনোই কমানো ভাড়া আদায় করেনি। এতে করে গুটি কয়েক গণপরিবহন মালিক লাভবান হলেও দেশের কোটি কোটি যাত্রী এই সুবিধা থেকে বরাবরই বঞ্চিত হয়েছে।

 

এ কারণেই এবারের তেলের মূল্য কমানোর পূর্বে তেলের মূল্য কত কমবে, বাস ও লঞ্চে কী হারে ভাড়া কমানো হবে, কমানো ভাড়া কীভাবে মাঠপর্যায়ে নবায়ন করা হবে, তার কৌশল নির্ধারণ করে তা জনসাধারণকে অবহিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা