,

বাধা ঠেলেই কারওয়ান বাজারে উচ্ছেদ

3নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনাসহ কাঁচামালের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উচ্ছেদের সময় ব্যবসায়ী ও দোকানদারদের বাধার মুখে পড়ে রাজউক। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ওই এলাকায় উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। শেষ হয় বেলা আড়াইটার দিকে।

ম্যাজিস্ট্রেট অলিউর রহমানের নেতৃত্বে অভিযানে সহায়তা করে তেজগাঁও থানার পুলিশ। এ ব্যাপারে অলিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি।’ তিনি জানান, কাওরান বাজারের ৩৫, ৪২ ও ৪৪ নম্বর প্লটের স্থাপনাগুলো অবৈধ।
উচ্ছেদের একপর্যায়ে ৩৪ ও ৩৫ নম্বর প্লটের দিকে উচ্ছেদ করতে গেলে বিক্ষোভে ফেটে পড়েন মালিক-শ্রমিকেরা। ছবি: জাহিদুল করিমসরেজমিনে দেখা গেছে, পশ্চিম ওয়াসা ভবনের পূর্ব পাশের রাস্তার ৩০০ থেকে ৪০০ অবৈধ স্থাপনা ভেঙে ফেলে রাজউক। উচ্ছেদ চলাকালে সময় কিছু আড়তদার ব্যবসায়ীকে তাঁদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলার আগেই কাঁচামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে শতাধিক কাঁচামাল আড়তদার ব্যবসায়ী অভিযানের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ করতে থাকেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশে একজন বিদ্যুৎ​-সংযোগের তার কেটে দিতে গেলে তাঁকে ভয়ভীতি দেখান ব্যবসায়ীরা। বুলডোজারচালকের ওপর হামলা চালিয়ে সামান্য আহত করা হয়। উচ্ছেদের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২টি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় তাঁরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়েন।
একপর্যায়ে মিছিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের যানবাহন ভাঙচুর করা হয়। ছবি: জাহিদুল করিমকারওয়ান বাজারের হাবীব ট্রেডার্সের মালিক নুরুল ইসলাম বলেন, ‘আড়তে আমাদের কোটি টাকার মালামাল আছে। রাজউক কোনো আগাম নির্দেশনা ছাড়া হঠাৎ এসে দোকানগুলো ভেঙে ফেলছে। এত টাকার লোকসান হলে আমরা পথে বসব।’
উচ্ছেদের জন্য নিয়ে আসা বুলডোজারের ওপর ক্ষোভ ঝাড়ছেন শ্রমিকেরা। ছবি: আমিনুল ইসলামনোটিশ না দিয়ে উচ্ছেদের বিষয়ে ম্যাজিস্ট্রেটর অলিউর রহমান বলেন, ‘এই উচ্ছেদ অভিযান মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। তাই আগাম নির্দেশনার প্রয়োজন নেই। জমির মালিকানা ঠিক থাকলেই ইচ্ছেমতো স্থাপনা ওঠানো যায় না। এর জন্য রাজউকের অনুমতি নিতে হয়। আমি চাইলেই পথের ওপর একটা পাঁচতলা বিল্ডিং তুলে ফেলতে পারি না। বিল্ডিং অবৈধ বলে উচ্ছেদ করা হলে এটি তৈরিতে যে খরচ হয়, তার সম্পূর্ণ লোকসানকে আমি বৈধ বলে দাবি করতে পারি না।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা