,

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষ, নিহত ৩

8473_leadনিউজ ডেস্ক : কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন সাত পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক এলাকাবাসী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় সোমবার বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গণ্ডামারা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মরতুজা আলী ও আনোয়ার হোসেন আংকুর এবং নূর আহমদের ছেলে জাকের আহমদ। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসীর হাতে চিকিৎসাধীন আছেন মফিজুর রহমানের ছেলে বাদশা মিয়া।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ সদস্যসহ আহত ১৫ জনেক ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে বিদ্যুৎ নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীকে আসামি করে বাঁশখালী থানায় চারটি মামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার লোকজন।
গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফেরদৌস আহমেদ জানান, মামলা ও জমি অধিগ্রহণের প্রতিবাদে আজ বিকেলে সমাবেশের আয়োজন করে গণ্ডামারা এলাকাবাসী। এ সময় বিদ্যুৎ নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই তাঁর ওয়ার্ডের লোক বলে জানান ইউপি সদস্য ফেরদৌস আহমেদ।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিব জানান, এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এলাকাবাসীর মৃত্যুর ঘটনার এখনো কোনো খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা