,

তনুর লাশের ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি

tonu_20078নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি, সেইসাথে তাকে কিভাবে হত্যা করা হয়েছে তা এখনো অস্পষ্ট বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদনেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
ডা. কামদা প্রসাদ সাহা জানান, তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন এবং প্রথম ময়না তদন্তের পর ঢাকায় প্রেরিত ভিসেরা পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্টদের হতে এসে পৌঁছেছে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি প্রতিবেদন হাতে পান।
তিনি জানান, তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং ভিসেরা পরীক্ষায় কোনো বিষক্রিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এদিকে তনুর মরদেহের প্রথম ময়না তদন্তের পর এর প্রতিবেদন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর আবারো ময়না তদন্ত করা হয়।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের পর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশে। দুই সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা