,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভাইকে কুপিয়েছে সন্ত্রাসীরা

hamlaআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরে মাছ ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। চিকিৎসা নিচ্ছেন। ভোর চারটার দিকে দাসপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর জানায়, দাসপাড়ার মোহন দাসের ছেলে তাপস দাস (৩৫) ও তার ছোট ভাই টিটু দাস (৩২) প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হয়ে বড় বাজারে মাছ বিক্রির আড়তে যাচ্ছিলেন। বাড়ির কাছে কয়েকজন সন্ত্রাসী তাদের পথ আটকায়। এক পর্যায়ে মোটর সাইকেলে আরো দুই যুবক আসে। দুই ভাই তাদেরকে সব টাকা নিয়ে যাবার বলার পরও সন্ত্রাসীরা কুপিয়ে ও ছুরিকাঘাতে তাদেরকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পরে তাদের জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। এলাকার লোকজন জানান, মাস ছয়েক আগে মোহন দাসের মেয়ে পিপাসাকে চট্টগ্রামের যুবক জহিরুল ইসলাম জিসান অপহরণ করে নিয়ে যায় বলে তার ভাই থানায় মামলা করে। এ ঘটনায় পিপাসা ও জিসান বেশ কয়েকদিন জেলে আটকে থাকে। এরই জের ধরে জিসান এ কান্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজনের অভিযোগ, হত্যার উদ্দ্যেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন তরফদার বলেন, মোহন দাসের মেয়ে পিপাসাকে অপহরন অভিযোগে ঘটনায় মামলা হলে পুলিশ উদ্ধারও করে। কিন্তু মেয়েটি আদালতে জবানবন্দি দিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে চলে যায়। তবে এ ঘটনার সঙ্গে হামলার কোনো যোগসাজশ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে