,

স্কুল ছাএ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


12939220_1008238259230008_1894498528_nআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার স্কুল ছাএ শুভ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলি করেছে এলাকাবাসী। জেলা শহর ছাত্রলীগের আহবায়ক মিকাইল হোসেন হিমেল এর সভাপতিত্বে আজ সোমবার দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাব প্রাঙ্গনে শতাধিক লোক হাতে হাত রেখে মানববন্ধন পালন করে। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক জুয়েল, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রাশেদ খান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবিন, রাব্বি চৌধুরী সহ প্রমুখ। মানববন্ধনে বক্তরা দ্রুত আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। পরে মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাবাসী। উল্লেখ ২৭ শে মার্চ রাত ৮টায় কয়েকজন যুবক শুভকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শুভর আর্তচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ