আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

asugonj20160403053046গ্যাসের উপর চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. ওমর খৈয়াম জানান, দেশের চলমান গ্যাসের চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরই দেশের গ্যাসচালিত কয়েকটি সার কারখানা বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ রাখা হয়। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, প্রতি বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আশুগঞ্জ সার কারখানাটি প্রায় ছয় মাসের জন্য বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবারো ছয় মাসের জন্য কারখানাটি বন্ধ থাকবে বলে জানান তিনি।

সারের চাহিদা সম্পর্কে তিনি জানান, যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, এর তুলনায় আমাদের মজুদও ভালো রয়েছে। কৃষক পর্যায়ে সারের কোনো ঘাটতি হবে না।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির