,

সরাইলে মহাসড়কে যাত্রীবাহী গাড়ি পুড়ে ছাঁই

download (59)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে যাত্রীবাহী একটি কোচ পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে যাত্রীরা দ্রুত নেমে জীবন রক্ষা করেছে। চালক পালিয়ে গেছে। শনিবার রাত ৮টায় মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। যাত্রীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী রাশেদ পরিবহনের কোচটি ভৈরব থেকে ছাড়ার পর বার বার থেমে যাচ্ছিল। তারপরও চালক কোন রকমে চালিয়ে আসছিলেন। কুট্রাপাড়া এলাকায় আসার পর হঠাৎ ধাউ ধাউ করে গাড়ির চারদিকে আগুন জ্বলে উঠে। তখন যাত্রীদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করে যাত্রীরা। গাড়ির ব্যাটারি থেকে এই অগ্নোৎপাতেন সূত্রপাত হয়েছে বলে জানায় কয়েকজন যাত্রী। আগুনের লেলিহান শিখা ও বিকট শব্দ আশপাশের লোজকনের মধ্যে ভীতির সৃষ্টি করে। আগুনের কারনে মহাসড়কের দুইদিকে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায় বাসের ব্যাটারী থেকে এ আগুনের  সুত্রপাত হয়েছে। আগুনের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা  চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনে আসার পর রাত পৌনে ১০টায়  যানবাহন চলাচল শুরু হয় ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে