শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ পর্যটক আটকা পড়েছেন সেন্ট মার্টিনে

 

 

নিজস্ব প্রতিবেদক : সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে প্রায় ২০০ পর্যটক আটকা পড়েছেন।বৈরী আবহাওয়ায় কারণে শুক্রবার ভোর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ-ট্রলার চলাচল বন্ধ করেছে উপজেলা প্রশাসন। তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া বিভাগ।টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিউল আলম জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে এ নৌপথে জাহাজ-ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে।

Saint_Martin1459530092

শফিউল আলম বলেন, ওই পর্যটকরা বৃহস্পতিবার সকালে সেন্টমার্টিন গিয়েছিলেন। শুক্রবার সকালে তাদের টেকনাফ ফেরার কথা ছিল। কিন্তু জাহাজ-ট্রলার চলাচল বন্ধ থাকায় আজও তাদের সেন্ট মার্টিনে অবস্থান করতে হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পর্যটকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ নিয়ে গিয়ে তাদের টেকনাফে ফিরিয়ে আনা হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানিয়েছেন, পর্যটকরা নিরাপদে আছেন। পর্যটকদের খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।