,

সহিংসতা রোধে পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না

khan_kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, অনেক চেষ্টা করেও সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ (ইউপি)- নির্বাচনে সহিংসতা রোধে পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না।
শুক্রবার রাজধানীর বটমলী হোম বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইউপিতে প্রথম দুই ধাপের ভোট নিয়ে সারাদেশে সহিংসতায় অন্তত ২০ জনের প্রাণহানির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে প্রতিযোগিতা অনেক বেশি মুখোমুখি হওয়ায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হয়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে। যেখানে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু মাঠে গিয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, আমরা সর্বোপরি বলছি যে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, দেশের জনগণ বলেন, কেউ উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না। সেজন্যই মোটামুটিভাবে সব জায়গায় সুন্দরভাবে ইউপি নির্বাচন শেষে হচ্ছে। নির্বাচন কমিশন সবসময় বলে আসছে সুন্দর নির্বাচন হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সুর মিলিয়ে আমি বলছি, এটা সুন্দর নির্বাচন হচ্ছে। যদিও আপনাদের হিসাবে ২০ জন মারা গেছে। সংখ্যাটিতে আমার মতের কিছু অমিল আছে। আমি আর সেখানে যাচ্ছি না। সহিংসতা রোধের জন্য নিরাপত্তা বাহিনী যা যা করণীয় করছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা