বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা আ’লীগকে সরাইলের এমপি’র আহবান

 B Baria mapসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : “ভোটের দিন সকাল ১০টার মধ্যে ভোট নেয়া শেষ হবে” দলীয় নেতাকর্মীদের এমন প্রচারনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের নেতাদের আহবান জানিয়েছেন সরাইলের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সেই সাথে গণতান্ত্রিক আচরণ ও প্রত্যাশা করেন এমপি। শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের এমপি তার লিখিত বক্তব্যে গত ৩১ মার্চ জেলা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় “ এমপি’র বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ আওয়ামীলীগের” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করতে গিয়ে তিনি এ আহবান জানান। এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার তার বিবৃতিতে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন। তা অসত্য, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রনোদিত। আমি আমার দলীয় প্রার্থীদের পক্ষে কোন সভা সমাবেশ করিনি। কোথাও ভোট চাইনি। নির্বাচন সংশ্লিষ্ট কোন কর্মকর্তার উপর কোন চাপ সৃষ্টি করিনি। এমনকি আজ পর্যন্ত কোন রিটার্নিং অফিসারের সাথে আমার কথাও হয়নি। আমি সরাইল উপজেলায় জাতীয় পার্টির মনোনিত প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্ধের পত্র বিতরনের দিন সকলের উদ্যেশ্যে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের আহবান জানিয়েছি মাত্র। সারাদেশে অনুষ্ঠিত গত ইউপি নির্বাচনের চিত্র আমাদেরকে শংকিত করে তুলেছে। সরাইল উপজেলায় কেন্দ্র দখলের মহড়া ও ভোট ডাকাতি না হয়ে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের দাবী জানানো নিশ্চয়ই আচরন বিধি লঙ্ঘন নয়। এটা আমার কোন অপরাধও নয়। তিনি জেলা আ’লীগ নেতৃবৃন্দের উদ্যেশ্যে বলেন, আমার (এমপি’র) দ্বারা আচরন বিধির একটা অক্ষর কিংবা দাড়ি কমা ও লঙ্ঘিত হবে না। আপনারা ও আপনাদের নেতাকর্মীদের এই নির্দেশ প্রদান করুন। অবশিষ্ট ইউপি নির্বাচন গুলো নিরপেক্ষ ও সুষ্ঠ হলে ভবিষ্যতে জাতীয় সহ যে কোন নির্বাচন আওয়ামীলীগ সরকারের অধীনে সম্পন্ন করতে রাজনৈতিক দল এবং জনগণ ভরসা পাবে। এমপি সকলে মিলে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ গড়ে তুলার আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণতন্ত্রের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকার প্রত্যাশা করেন। প্রসঙ্গত: আগামী ২৩ এপ্রিল সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা

সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই

আঞ্চলিক সংকট নিয়ে আরাগচির সঙ্গে ইইউর আলোচনা

বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান

এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা

শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান