মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

FB_IMG_1459429472899নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন ও সহ-সভাপতি সজিবুর রহমান, ছাত্রনেতা লোকমান আহমেদ, চঞ্চল মুন্সি ও সুজন খাঁনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে মানবন্ধন হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সহ¯্রাধিক ছাত্রলীগের নেতা ও কর্মী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে গোলচত্বরে দীর্ঘ ৩০মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ঢাকা সিলেট মহাসড়ক দীর্ঘ যানযট সৃষ্টি হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের সকল নেতা-কর্মী। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে মানবন্ধন চলাকালে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন ও ছাত্রলীগ নেতা সজিবুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় নিন্দা প্রকাশ করেন। তারা বলেন মামুন-সজিব ছাত্রলীগের নিবেদিত প্রান কর্মী । বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তারা জননেত্রী শেখ হাসিনার মাঠ পর্যায়ের কর্মী হিসেবে ছাত্রলীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ছাত্রলীগকে দূর্বল করতে চাইছে। মানববনন্ধকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে উপজেলা যুবলীগের আহবায়ক ও চরচারতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার অবরোধ তুলে নিতে বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন আজ শুক্রবার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা হবে। সভায় এর সূরাহা করা হবে। এ আশ্বাস পাওয়ায় উপজেলা ছাত্রলীগের সকল নেতা-কর্মীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবরোধ তুলে নেন।
FB_IMG_1459429477294

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী