মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগাওয়ের ফল পাল্টে দেয়ার অভিযোগ

(2)আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরের বীরগাও ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করার অভিযোগ উঠেছে। প্রশাসনের এই তৎপরতায় আওয়ামীলীগের ক্ষুব্দ কয়েক হাজার কর্মী সমর্থক উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ঘেরাও করার চেষ্টা চালায় আজ শুক্রবার । এসময় বিজিবি’র সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আওয়ামীলীগ প্রার্থী জহির রায়হানের সঙ্গে আলোচনায় বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবি কর্মকর্তা। এরআগে বীরগাও থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নৌকায় করে উপজেলা সদরে জড়ো হয়। তারা বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাহী কর্মকর্তার বাসার দিকে এগিয়ে যায়। এসময় তারা নির্বাচন বাতিল এবং টাকা খেয়ে সাবেক বিএনপি নেতার পক্ষ নেয়ায় নির্বাহী কর্মকর্তা আজিজুল হক এবং ঐদিন বীরগাওয়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলীর অপসারন দাবী করেন। জহির রায়হান অভিযোগ করেন বৃহস্পতিবার ভোট চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলী আমতলী কেন্দ্রে বসে ছিলেন। তিনি এখানে থেকে আওয়ামীলীগের সমর্থককে কেউ ভোট দিতে এলে তাদেরকে তাড়া করেছেন। আমি নিজে অন্য কেন্দ্রে সমস্যা হচ্ছে জানালে আমাকে বলেন কোন শালা আপনারে অন্যকেন্দ্রের খবর দিচ্ছে। আমতলী কেন্দ্রে পুলিশের এএসআই ওহিদের বাড়াবাড়ি ছিলো চরমে। সে আওয়ামীলীগের লোকজন দেখলে নৌকার সেনিক অইছস বলে ধাওয়া দেয়। আমার সমর্থক ওবায়দুলকে আমতলী কেন্দ্রে অহিদ মারধোর কওে একটি কক্ষে তালাবদ্ধ কওে রাখে। দূর্গারামপুর কেন্দ্রে আমার দুশো ভোট নষ্ট করা হয় প্রশাসনের সহায়তায়। চর কেদারখলা কেন্দ্রে ৮’শ ভোট পেয়েছিলাম। কিন্তু এই ফলাফল পাল্টে ৪’শ বানানো হয়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অস্ত্র ঠেকিয়ে ফলাফল পাল্টে দেয়া হয়। একারনে রাত ৮ টা পর্যন্ত ভোট বাকস আটকে রাখা হয়। স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ তার ভাইদের নিয়ে কেন্দ্রে ককটেল হামলা চালান এবং সবাইকে অবরুদ্ধ কওে ফল পাল্টায় ।ফল পাল্টে রাত ৮ টায় বাকস দেয়া হয়। জহির অভিযোগ করেন বীরগাও ইউনিয়নে দিনভর পুলিশ,বিজিবি ও ম্যাজিষ্ট্রেট অত্যাচার কওে আওয়ামীলীগের কর্মীসমর্থকদেও ওপর। বীরগাও যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের গ্রাম। এখানে প্রশাসনের আওয়ামী বিরোধী তৎপরতা প্রশ্নের সৃষ্টি করেছে। আওয়ামীলীগ প্রার্থী অভিযোগ করেন প্রশাসন এখানে পরিকল্পিতভাবে আওয়ামীলীগকে হারিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ ছিলেন এই মিশনের নেতৃত্বে। তিনি বলেন নানা রকম কায়দা কৌশল করে গভীরাতে এই ইউনিয়নের ফলাফল ঘোষনা করা হয়। এতে আওয়ামীলীগ প্রার্থীকে ৩’শ ভোটে পরাজিত দেখানো হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেছেন তিনি নির্বাচনের দিন এসব অভিযোগ করেননি কেন। গোলাম আযমের বাড়ি নবীনগর এটি তার জানা নেই বলেও জানান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ আলী বলেন আমি করো পক্ষে ছিলামনা। কেউ আমাকে ফোনে অনুরোধ করতেই পারেন। কিন্তু আমি কাজ কি করেছি সেটা দেখার বিষয়।

(1)01-04-16

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী