,

তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ইউনিয়নের মানববন্ধন

hqdefaultআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ইউনিয়ন।

‘ঐক্যের শক্তিই পারে সকল অন্যায় রুখতে’- শ্লোগানে আজ শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাসষ্ট্যা্ন্েড তারা মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয় ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজ, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক আলী হোসেন জিহাদের নেতৃত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মানিক ভূইয়া, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন শিপন, ছাত্র ইউনিয়নের সদস্য কলেজ শিক্ষার্থী আরাফাত সরকার, আশিকুজ্জামান, ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজের ছাত্রী বৈশাখী রহমান হিমা, রিমা নিয়াজ, ভাটামাথা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম, রবিন, সজিব ও আয়েশা সিদ্দিকা।
বক্তারা বলেন, তনু হত্যার বিচার না হলে অদুর ভবিষ্যতে এদেশে নারী শিক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তনু হত্যার সকল দায় পুরো জাতির। এ দায় আমরা যেমন এড়াতে পারি না তেমনি সরকারও এড়াতে পারবে না। তারা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটা তনু হত্যাকান্ডের বিষয়ে সেনাবাহিনীর অবস্থান আরও সুস্পষ্ট করার দাবি জানান।

আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
১.০৪.১৬
#

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর