,

সমাজে নারীদের সাফল্য অভূতপূর্ব : স্পিকার

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘নারীরা বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলেছেন। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। এতে সমাজে নারী-পুরুষের বৈষম্য কমে আসবে।’বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারার বসুন্ধরা কনভেনশন হলে বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Shirin-Sharmin-Chowdhury_0

অনুষ্ঠানে পুলিশের নারী সদস্যদের ৩২ জনকে নানা ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘নারীরা এখন অনেক এগিয়ে গেছে। শুধু সংসার নয়, তারা এখন ঘরের বাইরে এসে পুরুষের সঙ্গে তালমিলিয়ে কাজ করছেন। নারীরা অনেক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজন নারী। এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদেও তারা আসীন হয়েছেন। নারীর উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। আর পুলিশ বাহিনীর নারী সদস্যরা যে কি পরিশ্রম করেন তা বলে শেষ করা যাবে না। এ কারণে তাদের আরো বেশি সম্মান দেওয়া উচিৎ।’

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পুরুষের সঙ্গে নারীরাও সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের কাজকে আরো গতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের অ্যাওয়ার্ড ভবিষ্যতেও দেওয়া হবে।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘বর্তমান সরকারের সময় নারীদের উন্নয়নে যে কাজ হয়েছে তা অন্য কোনো সরকারের সময় হয়নি।’

 

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। নারী পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন স্পিকার। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬ যারা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম- ডিআইজি মিলি বিশ্বাস, অ্যাডিশনাল ডিআইজি ইয়াসমিন গফুর, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবেদা সুলতানা, ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি, সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা আক্তার লাকি, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হোসনে আরা বেগম, সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহমুদা বেগম, র‌্যাব-৭ এর এএসপি শাহেদা সুলতানা, ঢাকা জেলার এএসপি কাজী মাকসুদা লিমা, সিএমপির পুলিশ পরিদর্শক মর্জিনা আক্তার মর্জু, ডিএমপির কনস্টেবল রানী বিশ্বাস প্রমুখ।পুরস্তার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা