,

সান্ধ্য আদালত চালুর উদ্যোগ প্রধান বিচারপতির

cj_sk_sinha_8588নিউজ ডেস্ক : মামলাজট থেকে বিচারপ্রার্থীদের রক্ষা করতে দেশে সান্ধ্য আদালত চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সন্ধ্যা আদালতের জন্য ইতিমধ্যে ১৭৩ জন বিচারক নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সাভারের খাগানে ব্র্যাক সেন্টারে সুপ্রিম কোর্ট আয়োজিত দুইদিনব্যাপী কর্মশালা উদ্বোধনকালে এ কথা বলেন প্রধান বিচারপতি।

‘আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ণ এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপণ’ শীর্ষ এ কর্মশালায় ৮০জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় প্রধান বিচারপতি বলেন, ১৬ কোটি মানুষের দেশে বিচারক আছেন মাত্র ১৫শ’ জন। যা বিচার বিভাগের জন্য একেবারেই কম।

তিনি বলেন, বিচারক স্বল্পতার কারণে বিচারকদেরকে পালাক্রমে দায়িত্ব পালন করতে হয়। যে কারণে জটে আটকে রয়েছে ৫ লাখ মামলা।

এ সব মামলা নিষ্পত্তিতে আইনজীবী ও সরকারের সাড়া পাওয়া গেলে অচিরেই দেশে সান্ধ্য আদালত চালু করা হবে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, দেশে গনতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা আর মানবাধিকার রক্ষার জন্য আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান।আমরা যে কোন মূল্যে এই সংবিধানের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে।

মার্কিন সংস্থা ইউএসএইডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা