,

পুলিশের গুলিতে সাংবাদিক সহ আহত ৯

 

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন এক সাংবাদিক সহ ৯ জন । বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুরের ৪নং ওয়ার্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন আফজাল হোসেন নামক ওই সাংবাদিক।

 

police-shoot
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছিল। ঘটনাস্থলেই ছিলেন ওই সাংবাদিক। এ সময় দায়িত্বরত কনেষ্টবল জুলহাসের শর্টগানের গুলিতে আফজাল হোসেনের বাম পায়ে চার রাউন্ড গুলিবিদ্ধ হয়।আহত সাংবাদিক ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এছাড়াও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হওয়া সহিংসতা কমপক্ষে ৩০ জন আহত হয়। রাজাপুর ৬নং ওয়ার্ড কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম মিঠু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশের গুলিতে সাত জন আহত হয়।এদিকে দুপুর ১২টায় দুই মেম্বার প্রার্থীর মধ্যে সহিংসতায় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা