ইউপি নির্বাচন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আ’লীগ সমর্থিত ৯, আ’লীগ বিদ্রোহী ২

UP-election-120160328160135ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচনে আ’লীগ সমর্থিত ৯ জন এবং আ’লীগ বিদ্রোহী ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এরা হলো বিদ্যাকূট ইউনিয়নের আ’লীগ সমর্থিত এনামূল হক নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ বিদ্রোহী মোহাম্মদ হান্নান। কাইতলা দক্ষিণ ইউনিয়নের আ’লীগ সমর্থিত শওকত আলী নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপি সমর্থিত আব্দুল মান্নান। লাউর ফহেতপুর ইউনিয়নে আ’লীগ সমর্থিত ফারুক আহম্মেদ নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপি সমর্থিত জহিরুল ইসলাম। সাতমোড়া ইউনিয়নে আ’লীগ সমর্থিত মাসুদ রানা নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপি সমর্থিত মোঃ শাহজাহান। রছুল¬াবাদ ইউনিয়নে আ’লীগ সমর্থিত আলী আকবর নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ বিদ্রোহী হাবিবুর রহমান। ইব্রাহিমপুর ইউনিয়নে আ’লীগ সমর্থিত আবু মোছা নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন জাতীয় পার্টি সমর্থিত (জাপা) মোঃ শেখ সাদী। বিটঘর ইউনিয়নের আ’লীগ সমর্থিত আবুল হোসেন নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ বিদ্রোহী মোঃ সুলতান আহমেদ ভূইয়া। শ্রীরামপুর ইউনিয়নে আ’লীগ সমর্থিত আজহারুল ইসলাম জামাল নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ বিদ্রোহী ফায়জুর রহমান জালাল। নবীনগর পূর্ব ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মৌসুমী আক্তার নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ সমর্থিত শামীম রেজা। বীরগাঁও ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কবির আহম্মেদ নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ সমর্থিত মোঃ জহির রায়হান। নাটঘর ইউনিয়নের আ’লীগ সমর্থিত ডাঃ আবুল কাশেম নির্বাচিত।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির