ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে একজন নিহত
নিজস্ব প্রতিবেদক : বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক মুয়াজ্জিন নিহত হয়েছে। এসময় আরো ২জন আহত হয়েছে। জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শিলাউল গ্রামের নোয়াহাটি মসজিদের মুয়াজ্জিন মোঃ হান্নান মিয়া (৫৫) সহ ৩জন গরুর জন্য বিলে ঘাস কাটছিল। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাতে মোঃ হান্নান মিয়া ঘটনাস্থলে মারা যায়। এসময় আরো ২জন আহত হয়। নিহত হান্নান মিয়া ওই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।











