বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ১১ ইউপি নির্বাচনে সহিংসতায় আহত ২০

up electionনিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ ইউপি নির্বাচনে ১০৩ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মেম্বার প্রার্থীর লোকজন আ’লীগ প্রার্থীর লোকজনের মধ্যে ভোট দেওয়া নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় ফুয়াদ হাসান (২৫), জয়নাল (৩৮), মাছুদ (৪০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বীরগাঁও ইউনিয়নের আমতলী কেন্দ্রে, বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা কেন্দ্রে, লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর কেন্দ্রে , নবীনগর পূর্ব বগডহর মধ্যপাড়া কেন্দ্রে, কাইতলা (দঃ) গোয়ালী কেন্দ্রে, শ্রীরামপুর নয়াশ্রীরামপুর কেন্দ্রে আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থী সর্মথকদের মাঝে সংঘর্ষে ১৫ জন আহত হয়।

এ জাতীয় আরও খবর