,

রাজধানীতে বাসের চাপায় কলেজছাত্র নিহত

images_107622নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে দ্রুতগামী একটি বাসের চাপায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। তার নাম আরিফুল ইসলাম (২২)।সে ঢাকা কলেজের ‘বিজনেস স্ট্যাডিজ’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আরিফুল মোটরসাইকেলে চড়ে যাওয়ার পর হঠাৎ পিছলে রাস্তার উপর পড়ে গেলে একটি বাস তাকে চাপা দেয়।পরে মতিঝিল থানার এএসআই মামুন উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন আরিফুল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করেন।

মোজাম্মেল হক বলেন, আরিফুল মোটরসাইকেলে ছিলেন। ইত্তেফাক মোড়ে মোটরসাইকেল পিছলে রাস্তার উপর পড়ে গেলে ৮ নম্বর রুটের একটি বাস তাকে চাপা দেয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা