,

৬৩৯ ইউপিতে ভোট শুরু

 

নিজস্ব প্রতিবেদক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউপিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ২ হাজার ৬৬২ জন। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সংখ্যা ৬ হাজার ৪৯৮ জন এবং সাধারণ মেম্বার প্রার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৯ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

 

Union-Parisad-Nirbachon

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে রয়েছে ২০ জন পুলিশ ও আনসার সদস্য।প্রসঙ্গত, প্রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। মোট ৬ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশের ৪৭ জেলার ৬৩৯টি ইউপিতে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা