বিদ্যালয় সৃষ্টির উদ্দেশ্যই হলো আলোকিত মানুষ সৃষ্টি করা-এড. জিয়াউল হক

33ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব খান বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা খালিদ জামিল খান, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দে, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বিদ্যালয় সৃষ্টির উদ্দেশ্যই হলো আলোকিত মানুষ সৃষ্টি করা। তবে এর জন্য জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানের চাষাবাদ শুরু হয়েছে। আর সেই চাষাবাদের সোনালি ফসল হলো শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব খান বাবুল ও প্রধান শিক্ষক মোহিত কুমার দে সাংসদ জিয়াউল হক মৃধার হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন। পরে সাংসদ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://www.youtube.com/watch?time_continue=5&v=8mZPlZRkV4s

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির