,

আখাউড়ায় উদ্ধার হওয়া শেল ধবংশ

akh_107541_0-300x160ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত শক্তিশালী আর্টিলারি শেল ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব হেডকোয়ার্টারের বোমা বিশেষজ্ঞ দল বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। পুলিশ জানায়, আখাউড়া পৌরশহরের তারাগণ এলাকার দক্ষিণপাড়ায় একটি পুকুর খনন করার সময় অবিস্ফোরিত একটি আর্টিলারি শেল স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ হেফাজতে তিন দিন থাকার পর বুধবার র‌্যাব হেডকোয়ার্টার থেকে ডিএডি আবেদুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল দুপুর সাড়ে ১২টার দিকে শেলটি মাটিতে গর্ত খুঁড়ে ধ্বংস করে। ডিএডি আবেদুর রহমান জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এ ধরনের অসংখ্য আর্টিলারি শেল দেশজুড়ে ফেলে গেছে। এসব শেল দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে