,

পাবনায় ব্যালট পেপারসহ নৌকাডুবি

 
নিজস্ব প্রতিবেদক : পাবনার ফরিদপুরে নৌকা ডুবে দুই কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।বুধবার দুপুর ২টার দিকে নৌকাডুবির এ ঘটনা ঘটে। আগামীকাল বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

2016_03_30_17_53_56_9xAzHX8DmSsf59ef48GFvxs3HiZd4a_original

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোট উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রের নির্বাচন সামগ্রী সকাল থেকেই পাবনা জেলা নির্বাচন অফিস থেকে পাঠানো হচ্ছিল। দুপুর ২টার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিলচন্দক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মালামাল নিয়ে সংশ্লিষ্টরা উপজেলার বনওয়ারীনগর ঘাট থেকে নৌকায় ওঠেন। নৌকাটি ঘাট থেকে রওনা হওয়ার পরপরই উল্টে ডুবে যায়। এতে বস্তাভর্তি ব্যালট পেপারসহ নির্বাচনের সব মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

 

 

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচনী মালামাল নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। ঢাকা থেকে নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তবে কি পরিমান ব্যালট বা অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি জানান, এ মুহূর্তে তা বলা সম্ভব না।বিকেল সোয়া ৫টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নদীর পাশে ভিজে যাওয়া ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী শুকানোর কাজ চলছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা