,

নারী সেলের প্রতীকী অনশন তনু হত্যার বিচার চেয়ে 

 

নিজস্ব প্রতিবেদক : সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় নারী সেল।জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার এ প্রতীকী অনশন পালন করে তারা।

tanu_murder1459337853

এ সময় কমিউনিস্ট পার্টির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী বলেন, কোনোশ্রেণির নারীরাই আজ আর নিরাপদ নয়। রক্ষক আজ ভক্ষকরূপে অবতীর্ণ হয়েছে। সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। পুলিশের মানবিকবোধ থাকতে হবে।তিনি বলেন, যতদিন তনু হত্যার বিচার না হবে ততদিন আন্দোলন চলবেই। দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে স্বাধীন বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ নারী নির্যাতিত হচ্ছে। ধর্ষণের শিকার হচ্ছে যার কোনো বিচার হয়না। দেশে একটি বিচারহীনতার সংষ্কৃতি তৈরি হয়েছে। এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সভায় বক্তারা তনু হত্যাসহ সব হত্যা ও ধর্ষণের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

অনিন্দা সাহা তুলতুলের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, প্রাইভেটকার ড্রাইভার্স ইউনিয়নের নেতা হযরত আলী, সিপিবি কেন্দ্রীয় ও শ্রমিক নেত্রী জলি তালুকদার, সিপিবি মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, সিপিবি নারী সেলের নেত্রী লুনা নূর, সেলিনা হাই, জোনাকী জাহান, শিমুল খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা