বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যাকারীদের শাস্তির দাবিতে আশুগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ॥

12495141_1694529110805106_4991464351457118522_nআশুগঞ্জ প্রতিনিধি ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বুধবার দুপুর ২টায় কলেজ চত্বরে কলেজের কয়েকশ শিক্ষার্থী হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন রচনা করেন। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন রচনা করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দাউদ সওদাগর, মোঃ ফাহিম খান, মেহেদী হাসান বিশাল, জুনায়েদ বুগদাদী, শান্ত রহমান, হৃদয় রহমান, অরুনাভ চন্দন রায়, ইসাম রাশিক, ইমতিয়াজ জয়।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁিশর দাবি জানান।