বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারি পরোয়ানা খালেদার বিরুদ্ধে 

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামি ২৭ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

Bangladesh Nationalist Party (BNP) chairperson, opposition leader, and two time former-prime minister, Khaleda Zia, waves at a rally organized by the BNP-led 18-Party alliance in Dhaka on October 25, 2013. Three demonstrators were killed across Bangladesh and more than 100,000 opposition activists rallied in the capital Dhaka to demand that Prime Minister Sheikh Hasina quit and order polls under a caretaker government. AFP PHOTO/ STR

আসামিদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সালাউদ্দিন আহমেদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বরকত উল্লাহ বুলু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের প্রাক্তন সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, কাইয়্যুম কমিশনার, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রবাড়ী এলাকার প্রাক্তন এমপি সালাদ্দিন আহমেদ, তার ছেলে তানভির আহমেদ রবিন, নবী উল্লাহ নবী।

 

জামিনে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, সেলিম ভূইয়া ও রফিকুল ইসলাম মাসুম।
কারাগারে রয়েছেন,শহিদুল্লাহ,পারভেজ,সোহাগ ও লিটন।এ মামলায় গত বছর ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দন্ডবিধি (হত্যা) এবং বিস্ফোরক আইনে দুটি এবং গত ১৯ মার্চ বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই বশির আহমেদ।

 

অভিযোগপত্রে ৩৮ আসামির মধ্যে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয় । অভিযোগপত্রে খালেদা জিয়াকে হুকুমের আসামী হিসেবে এক নম্বরে রাখা হয়েছে। প্রসঙ্গত, গত বছর ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন ৩১ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় নূর আলম নামে একজন মারা যায়।

 

ঘটনার পর পরিককল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ যাত্রাবাড়ীর ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছিল।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।