,

আইনমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কসবা ও আখাউড়ায় ২০ হাজার কলম বিতরণ

Brahmanbaria_picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়রের উদ্যোগে কসবা ও আখাউড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কলম বিতরণ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২০ হাজার কলম বিতরণ করা হয়। এছাড়া মন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল আখাউড়ায় কেক কাটা, দোয়া, আলোচনাসভা ও দেয়াল লিখন কর্মসূচী পালন করা হয়। আখাউড়া পৌরসভার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ফোর কার্যক্রম এসব কর্মসূচীর আয়োজন করে। সকালে পৌরসভা মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। প্রবীণ ব্যক্তি মধু সুধন পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হিতৈষি সংঘের সভাপতি এস এম শাহজাদা খাদেম। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক আবুল কাসেম ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, পিয়ারা বেগম পিওনা, নাছরীন নবী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, পৌর কাউন্সিলর নাছির উদ্দিন খাদেম লিটন, সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা বেগম, কাদিরুজ্জামান ভূইয়া, মোঃ মোসলেহ উদ্দিন প্রমুখ।
এদিকে মন্ত্রীর জন্মদিন উপলক্ষে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন চিত্র অংকন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের শিশু শিল্পীরা এসব চিত্র আঁকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে