,

উত্তাল নাজিরপুর স্কুলছাত্র হত্যাকাণ্ডে

 
নিজস্ব প্রতিবেদক : গৌরীপুরে স্কুলছাত্র রবিকুল ইসলাম (১০) হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নাজিরপুর ও আশপাশের গ্রাম। মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি শাহ আলমের (২০) বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।দুপুরে রবিকুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ খুনের সাথে জড়িত শাহ আলম গ্রেপ্তারও করেছে।

2016_03_29_18_23_52_8PD8mEHxNebJ41VdmiFrP0LLESZVt4_original

 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রবিকুল ইসলাম শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য অচিন্তপুর ইউপি নির্বাচনের পোস্টার লাগানোর জন্য গত ৩/৪ দিন ধরে প্রতিদিন বিকেলে একশ টাকা দেয়ার কথা বলে বলে প্রতিবেশি আব্দুল হেলিমের ছেলে শাহ আলম রবিকুলকে বাড়ি থেকে নিয়ে যেতো। কিন্তু পোস্টার লাগানোর পর শাহ আলম রবিকুলকে টাকা না দিয়ে খালি হাতে বাড়িতে পাঠিয়ে দিতো। এ নিয়ে রবিকুল ও শাহ আলমের মধ্যে বিরোধ তৈরি হয়।

 

গত সোমবার (২৮ মার্চ) বিকেলে রবিকুল বিদ্যালয় থেকে বাড়িতে আসার পর শাহ আলম টাকার বিনিময়ে তালগাছ প্রতীকের পোস্টার লাগানোর কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটায় অচিন্তপুর ইউনিয়নের ঘাগলা গ্রামের আবদুল্লাহর বাড়ির পাশে রবিকুলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় ২৮ মার্চ রাতেই রবিকুলের মা রোমেলা খাতুন বাদী হয়ে শাহ আলমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।রবিকুলের মা রোমেলা খাতুন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরেই প্রতিবেশী শাহ আলম আমার ছেলে রবিকুলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

 

এদিকে, ২৮ মার্চ রাতে রবিকুলকে হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নৌকা সমর্থকরা শাহগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জায়েদুর রহমানসহ ২৮ জন নেতাকর্মী ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ হয়ে পড়েন।খবর পেয়ে রাতে পুলিশ তাদের উদ্ধার করে গৌরীপুর থানায় নিয়ে আসে। রবিকুলের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় মঙ্গলবার সকালে পুলিশ তাদের ছেড়ে দেয়।

 

এদিকে রবিকুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে শাহগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, ঘাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।গৌরীপুর শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব উল্লাহ  বলেন, ‘রবিকুল চতুর্থ শ্রেণির পদ্ম শাখাতে পড়তো। সোমবার সে স্কুলে এসেছিলা, ক্লাস করেছে। কিন্তু কে জানতো এটাই তার শেষ স্কুলে আসা।’ তিনি আরো বলেন, ‘রবিকুলকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমরা সেসব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

 

 

গৌরীপুর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মোর্শেদুল হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, মঙ্গলবার সকালে পুলিশ মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রবিকুলকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা