বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হিলিপের কোটি টাকার কাজের একি দশা

B.Baria LGED Pic=2আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ কাজের গুনগত মান খুবই খারাপ। নিম্নমানের পাথর-সিলেকশন দিয়ে ব্লক-রাস্তা বানাইতেছে। সেগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। নবীনগরের জিনদপুর ইউনিয়নে এলজিইডি’র হাওরাঞ্চলের জনগোষ্টির জীবন মান উন্নয়ন প্রকল্প-হিলিপ এর একটি কাজ নিয়ে ইউপি চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া এমন অভিযোগই তুলে ধরেন। তিনি আরো বলেন আমি বারবার উপজেলা ইঞ্জিনিয়াররে বলছি কাজ ভালো অইতাছেনা। তিনি আমারে বলছেন এই কাজ তাদের না। কিন্তু যেভাবে কাজ হচ্ছে তা টিকা বড় দুস্কর। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অফিস সুত্রে জানা যায়-
কড়–ইবাড়ি বাজার থেকে কাঠালিয়া হয়ে রসুল্লাবাদ ইউনিয়ন পর্যন্ত রাস্তাটির প্রায় এক কিলোমিটার অংশের (কাঠালিয়া থেকে শিকানিকা) উন্নয়ন কাজ হচ্ছে হিলিপের মাধ্যমে। প্রায় ৮৮ লাখ টাকার এই কাজটি করছে মেসার্স লোকমান হোসেন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নবীনগর এলজিইডি অফিস জানিয়েছে,লোকমানের লাইসেন্সে কাজটি করছে নূরুল আমিন নামের এক ঠিকাদার। কাজের অগ্রগতিও হতাশাজন। গত মাসে এলজিইডি’র প্রগ্রেস রিপোর্টে এই কাজটির অগ্রগতি শতকারা ৫ ভাগ বলে উল্লেখ করা হয়। ঐ সময়ে কাজের অগ্রগতি থাকার কথা ছিলো ৩০ ভাগ। কাজের তদারকীও করেননা কেউ। ঠিকাদার তার ইচ্ছেমতো নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করছে।

B.Baria Pic-aª¿aª+aª«aºìaª+aª«aª+aª¿aºçaª¦ aª¬aª+aªÑaª¦সরজমিনে দেখা গেছে আরসিসি এই রোডের ব্লকের কোন সাইজ ঠিক নেই। স্থানীয় লোকজন জানান- রাস্তার পাশে দেয়ার জন্যে বানানো সোয়া ৩ ফুট বাই ২০ ইঞ্চি ব্লকগুলোতে কাজ চলাকালীনই ভাঙ্গন ধরেছে। ভেঙ্গে ভেঙ্গে পড়ছে সেগুলো। ৩ নম্বর ইট দিয়ে করা হচ্ছে সলিং। ঢালাইয়ে ব্যবহার হচ্ছে নিম্নমানের পাথর । রাস্তার পাশে মাটি ফেলা হয়েছে নামমাত্র। শিকানিকা গ্রামের সামাল মিয়া বলেন-রাস্তাটি আমাদের জন্যে গুরুত্বপূর্ন। কিন্তু যেকাজ হচ্ছে তাতে রাস্তা ভেঙ্গে যাবে। এ গ্রামের জয়নাল মিয়া বলেন- শিকানিকার কাজ অত্যন্ত নিন্মমানের হয়েছে। রাস্তা যে রকম উচু হওয়ার কথা তা হয়নি। সুমন মিয়া ও কালন মিয়া বলেন ব্লকে সিমেন্ট কম দেয়ার কারনে সেগুলো ইতিমধ্যে ভেঙ্গে গেছে। সলিংয়ে লাগানো ইট গুলি তিন নন্বর। সাবেক ইউপি মেম্বার কামাল উদ্দিন ও হান্নান মিয়া বলেন-সিডিউলের ব্যাপারে ঠিকাদার আমাদের কিছুই জানাইনি। কোন ইঞ্জিনিয়ারও কাজ দেখতে আসেননা। কনট্রাকটর যেমনে খুশি তার মতো কাজ করছে। তবে উপজেলা প্রকৌশলী মো: নূরুল ইসলাম দাবী করেছেন কাজের মান খুব ভালো হচ্ছে।
উল্লেখ্য এলজিইডি’র হাওরাঞ্চলের জনগোষ্টির জীবন মান উন্নয়ন প্রকল্প-হিলিপ এর ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলমান বিভিন্ন কাজ নিয়ে অনিয়ম-দূর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।

B.Baria LGED PIC=1