পরাজিত হয়েছে নাস্তিক্যবাদি বে-ইমান অপশক্তি
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রধর্ম ইস্যুতে করা রিট আবেদন খারিজ করে দেয়া রায়ে জনগণের আপোষহীন ঈমানী আন্দোলন, বিচারপতিদের সুবিবেচনা, ন্যায় বিচারের মানসিকতার কাছে নাস্তিক্যবাদী বে-ঈমান অপশক্তি পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
সোমবার দুপুরে রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে জনগণের আশা আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চক্রান্ত করে কাফের, মুশরিক, ব-ঈমান, নাস্তিক, মুরতাদ, বিভ্রান্ত, দোয়াল্লিনরা দেশটাকে একটি অভিশপ্ত ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল।’

মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, ‘এটা ইসলামের বিজয়, মুসলমানের বিজয়। জনগণের বিজয়, এটা আপোষহীন ঈমানী আন্দোলনের প্রাথমিক সাফল্য। নাস্তিক্যবাদী অপশক্তির পরাজয়। তারা বার বার পরাজিত হবেই, পরাজয় তাদের অবধারিত।’তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। মহান আল্লাহ আমাদেরকে এই সুন্দর নিসর্গ উপহার দিয়েছেন, দিয়েছেন অর্থনৈতিক সম্ভাবনাও। সঠিক জীবনদর্শনের আলোকে এই সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাতে পারি, তবে আমাদের প্রিয় এই দেশটি বিশ্ব-দরবারে কাঙ্খিত মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে, আমাদের দেশ হতে পারে আদর্শ একটি দেশ।এই আদর্শ রাষ্ট্র বিনির্মানে দেশবাসীকে কাজ করতে হবে।’
ইসলামী ঐক্যজোটের মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মনিষ্ঠ, স্বাধীনচেতা ও পরিশ্রমপ্রিয়। ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায়, সমৃদ্ধ দেশ গঠনে এবং ইসলামের বিজয়ে উম্মাহকে আপোষহীন মনোভাব নিয়ে সাহসীকতার সাথে, শৃঙ্খলা ও শান্তির পথ ধরে এগিয়ে যেতে হবে।’











