নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
আকতার হোসেন ভূইয়া : নাসিরনগর উপজেলায় দলীয় প্রতীকে প্রথম অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা পদে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন জমার শেষ দিন রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীগণ তাদের মনোনয়ন দাখিল করেছেন।
এসময় সকল চেয়ারম্যান প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান জানান দেওয়ার জন্য আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক শো-ডাউন করেছেন। নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৫৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জনসহ মোট ৭৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও ব্যাপক শোডাউন করেন।
চেয়ারম্যান পদে ১৩ ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির মনোনিত প্রার্থী ছাড়াও আওয়ামীলীগের একাধিক ও বিএনপির একটি বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা মটরসাইকেল,সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানে করে মহড়াসহ শত শত লোক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা সদর দপ্তরের সর্বত্র ছিল লোকে লোকারণ্য। তবে চেয়ারম্যান প্রার্থীরা সর্বত্র আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন ছিল নিরব।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,মনোনয়ন দাখিলের শেষ দিনে চাতলপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শেখ আবদুল আহাদ(আওয়ামীলীগ),মীর হোসেন(বিদ্রোহী),এমরানুল ইসলাম(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী(বিএনপি),শোয়াইব মিয়া (জাপা),রফিকুল ইসলাম(স্বতন্ত্র)তোফায়েল আহমেদ(স্বতন্ত্র),হাবিবুর রহমান(স্বতন্ত্র)সাধারণ সদস্য পদে ৫৪,সংরক্ষিত মহিলা পদে ৮ জন। ভলাকুট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল(আওয়ামীলীগ),মোঃ সিরাজুল ইসলাম(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ (বিএনপি),ছোয়াব খান(বিদ্রোহী),মোঃ আরাফাত আলী(স্বতন্ত্র)সাধারণ সদস্য পদে ৩৮,সংরক্ষিত মহিলা পদে ১৫ জন। গোয়ালনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়া(আওয়ামীলীগ),সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ তারিক মিয়া(বিএনপি),এডভোকেট জাহাঙ্গীর আলম(স্বতন্ত্র),আহাজারুল হক চৌধুরী(স্বতন্ত্র),মোঃ সামসু মিয়া (জাপা),সাধারণ সদস্য পদে ৩৭,সংরক্ষিত মহিলা পদে ৯ জন। নাসিরনগর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া(জাসদ),মোঃ আবুল হাসেম(আওয়ামীলীগ),শেখ মোঃ আবদুল আহাদ(বিদ্রোহী),কামরুল আলম ভুইয়া (বিএনপি),মোজাম্মেল হক চৌধুরী(স্বতন্ত্র),মোঃ নজরুল ইসলাম(স্বতন্ত্র),সাধারণ সদস্য পদে ৪৫,সংরক্ষিত মহিলা পদে ১১ জন। কুন্ডা ইউনিয়নে মোঃ ওয়াছ আলী(আওয়ামীলীগ),এডভোকেট মোঃ মজিবুর রহমান(বিদ্রোহী),বর্তমান ইউপি চেয়ারম্যান ওমরাও খান(বিএনপি) মোঃ আবু জাহের (স্বতন্ত্র),নোমান আহমেদ(বাংলাদেশ ইসলামী ফ্রন্ট),মোঃ মাহবুব হোসেন(স্বতন্ত্র).সাধারণ সদস্য পদে ৩১,সংরক্ষিত মহিলা পদে ১১ জন। বুড়িশ্বর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার(আওয়ামীলীগ),মোজাম্মেল হক (বিদ্রোহী),মোঃ বিল্লাল চৌধুরী(বিএনপি),রফিকুল ইসলাম(জাপা),সাধারণ সদস্য পদে ৪৬,সংরক্ষিত মহিলা পদে ১২ জন। ফান্দাউক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজ্বী ফারুকুজ্জামান ফারুক(আওয়ামীলীগ),জানে আলম(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন(বিএনপি),সাধারণ সদস্য পদে ৪১,সংরক্ষিত মহিলা পদে ১০ জন।
গুনিয়াউক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু(আওয়ামীলীগ),মোঃ জিতু মিয়া(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান আবুল হোসেন(বিএনপি),জামাল মিয়া(জাপা),একেএম আল-কামাল আলী(স্বতন্ত্র),সাধারণ সদস্য পদে ৩৫,সংরক্ষিত মহিলা পদে ৬ জন। চাপরতলা ইউনিয়নে মোঃ আবদুল হামিদ(আওয়ামীলীগ),বর্তমান চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া(বিএনপি),জমির আলী(জাপা),এবিএম মাহমুদুর হাসান ভুইয়া(স্বতন্ত্র),সাধারণ সদস্য পদে ২৬,সংরক্ষিত মহিলা পদে ১১ জন। গোর্কণ ইউনিয়নে মোঃ হাছান খাঁ(আওয়ামীলীগ),বর্তমান চেয়ারম্যান এম এ হান্নান(বিএনপি),সৈয়দ মিজানুর রহমান(জাপা),রহমত আলী(স্বতন্ত্র),মহিদুজ্জামান টিটু(স্বতন্ত্র),আক্তার হোসেন(স্বতন্ত্র),সাধারণ সদস্য পদে ৫৬,সংরক্ষিত মহিলা পদে ১১ জন।হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আখিঁ(আওয়ামীলীগ),মোঃ রাশেদ চৌধুরী(বিদ্রোহী),বর্তমান চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া(বিএনপি),সাধারণ সদস্য পদে ৩৯,সংরক্ষিত মহিলা পদে ১১ জন। ধরমন্ডল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী(আওয়ামীলীগ),বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল হাই(বিএনপি),মোহাম্মদ আলী(স্বতন্ত্র),সফিকুল ইসলাম(স্বতন্ত্র), সাধারণ সদস্য পদে ৪১,সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও পূর্বভাগ ইউনিয়নে মোঃ জানু মিয়া(আওয়ামীলীগ),রেজাউল হক আমজাদ(বিদ্রোহী),ফুল মিয়া(বিদ্রোহী),বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী(বিএনপি),হাবিবুর রহমান(জাপা), সাধারণ সদস্য পদে ৪৫, সংরক্ষিত মহিলা পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ২৯ ও ৩০ মার্চ প্রার্থীদের মনোনয়ন যাছাই বাছাই,৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩শে এপ্রিল ইউনিয়ন গুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।











