,

প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি

 

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি খরচে প্রবাসীদের মৃতদেহ দেশে পাঠানোর দাবি জানিয়েছে প্রবাসী অধিকার ফোরাম। আজ রোববার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়।

 

dead1431602496_1679
সংগঠনটির আহ্বায়ক টি এম রেজা বলেন, সরকারি হিসাবে প্রবাসীর সংখ্যা এক কোটির বেশি। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি। দেশের অর্থনীতির এক বিরাট চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। যাঁরা চুক্তিতে বিদেশ যেতে পারছেন, তাঁদের মৃতদেহ দেশে পাঠানোর খরচ প্রতিষ্ঠানগুলো বহন করছে কিন্তু যাঁরা চুক্তিতে যাচ্ছেন না, তাঁরা মারা গেলে তাদের মৃতদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের সাহায্য ছাড়া কোনো বিকল্প থাকে না। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের জন্য একটি ডেটাবেইস তৈরি করতে পারে, যার মাধ্যমে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠাবে। এতে সরকারের যে খরচ হবে তা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ২ শতাংশেরও কম।
ফ্রান্সপ্রবাসী কমিউনিটি লিডার আশরাফুল ইসলাম বলেন, ‘মারা যাওয়ার পর আমরা আমাদের প্রিয়জনের কাছে ফিরতে চাই। সরকার যেন মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে।’
অভিবাসন বিশেষজ্ঞ শরীফুজ্জামান শরীফ বলেন, ২০০৬ সালের এপ্রিলে সৌদি আরবে দুর্ঘটনায় আটজন বাংলাদেশি মারা গেলে শুধু অর্থের অভাবে এই আটটি লাশ আবদুল আজিজ হাসপাতালে তিন মাস আটকে ছিল। বিষয়টি অত্যন্ত অমানবিক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কানাডাপ্রবাসী ব্যবসায়ী নেতা আহসান হাবীব, ফ্রান্সপ্রবাসী কমিউনিটি লিডার মমতাজ আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা