,

রাজাকার আলবদরদের সন্তান ও স্বজনদের বর্জন করুন

Sarail pic(Freedom) 27.03সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ৪৫ তম স্বাধীনতা দিবসে সরাইলের শাহাজাদাপুর ইউনিয়নের ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর ওই ইউনিয়নে এই প্রথম কোন চেয়ারম্যান জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আনুষ্ঠানিক ভাবে সম্মান জানালেন। তাদের হাতে তুলে দেয়া হয়েছে উপহার। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মলাইশ গ্রামের মন্দির সংলগ্ন মাঠে চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ হারুন-অর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কামাল খান। সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা কমান্ডার মোঃ ইসমত আলী, ইউনিয়ন কমান্ডার হরলাল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ চক্রবর্তী, অক্ষয় কুমার চৌধুরী, গৌরাঙ্গ দাস, যুব লীগের সম্পাদক আকিল আহমেদ চৌধুরী ও প্রজন্ম লীগের নির্মল চৌধুরী। বক্তারা বলেন, ৭১’র রণাঙ্গনের লড়াকু সৈনিক জাতীর শ্রেষ্ঠ্য সন্তাদের একদিন খুঁজে পাওয়া যাবে না। যারা জীবনের মায়া ত্যাগ করে সংগ্রামের মাধ্যমে আমাদেরকে লাল সবুজের একটি পতাকা দিয়েছে জাতী তাদের কাছে চিরকালই ঋণী। চেয়ারম্যান ও তার পরিষদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, মানবতা বিরোধী রাজাকার আলবদরদের সন্তান এবং আত্মীয় স্বজনদের সামাজিক ও রাজনৈতিক ভাবে বর্জন করুন। তাদেরকে দলীয় কোন পদ দিবেন না। আ’লীগের কিছু নেতা রাজাকারদের সন্তানদের সহায়তা করছে। তাদেরকে ধিক্কার ও নিন্দা জানায়। আগামী ইউপি নির্বাচনে মুক্তিযুদ্ধে সহায়তাকারী প্রয়াত সুফিয়া বেগমের ছেলে আলহাজ্জ রফিকুল ইসলাম খোকনের জন্য সকলের সহায়তা প্রত্যাশা করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সংবর্ধনার উপহার তুলে দেন চেয়ারম্যান। অতিথিবৃন্দ ৩৫ জন মুক্তিযোদ্ধা ও প্রয়াতদের স্ত্রী সন্তানদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে