,

দুই মন্ত্রীর মন্ত্রিত্ব থাকছে কিনা?

2016_01_13_14_28_19_aT6E1Xg8LIBf5AXhdZdNSOWzI7gVUD_originalনিউজ ডেস্ক : আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দণ্ডিত হওয়ায় তাদের মন্ত্রিত্ব থাকছে কিনা, কিংবা মন্ত্রিত্বের শপথ ভঙ্গ হয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।

এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন সিনিয়র আইনজীবীরাও। এর আগে আদালত আবমাননার অভিযোগ শুনানি করে দুই মন্ত্রীর নিশঃর্ত ক্ষমার আবেদন খারিজ করে দেন আদালত। দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডেও দণ্ডিত করে আদালত।

তাদের মন্ত্রিত্ব থাকবে কিনা এমন প্রশ্নে বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং কামরুল ইসলামের আইনজীবী বাসেত মজুমদার বলেন, ‘তাদের মন্ত্রীত্বের শপথ ভঙ্গ হয়েছে কিনা সেটি আদালত এখনো ক্লিয়ার করেনি। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে এ ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না।’

এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘আদালত তাদের কনভিক্টেড বলেছেন, কিন্তু পুর্ণাঙ্গ রায়ের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

এ বিষয়ে মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকও কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে বিষয়টি নিয়ে আইনি ধোঁয়াশা তৈরি হয়েছে, যা হয়তো কাটবে পূর্ণাঙ্গ রায়েই। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা