,

কুমিল্লা অভিমুখী গণজাগরণ রোড মার্চের

IMG_20160327_095159-400x363ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গণজাগরণ মঞ্চের রোড মার্চ বাসের চাকা ঘুরতে শুরু করছে। রোববার সকাল ১০টার দিকে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে তিশা পরিবহনের ৪৫ সিটের পাঁচটি বাস ছাড়ে। বাসগুলো চাঁনখারপুল হয়ে ফ্লাইওভার দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠবে।
একটি বাসে আছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। আছেন স্লোগান কন্যা হিসেবে খ্যাতি অর্জন করা লাকি আক্তারও। এছাড়া আছেন- ছাত্র-শিক্ষক, সংগঠকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
দুটি মাইকসহ একটি পিকআপ ভ্যানও রয়েছে। সেখান থেকে স্লোগান , গণসঙ্গীত পরিবেশন করা হচ্ছে।
বাসে আরোহনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ডা. ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, ধর্ষক অপরাধীরা তাদের শক্তির মহড়া প্রদর্শন করছে। জনগণেরও যে শক্তি আছে, তা তারা ভুলে গেছে। তাদের শক্তির মহড়ার পাল্টা জনগণের শক্তির মহড়া প্রদর্শন করতে হবে। তবেই অপরাধীরা থামতে বাধ্য হবে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড, কাঁচপুর ব্রিজ, দাঊদকান্দিসহ আরো কিছু জায়গায় পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হবে, মতামত জানা হবে। আহ্বান করা হবে, রাস্তায় নেমে তনু হত্যা, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আন্দোলনে নামার।
এই রোড মার্চ কুমিল্লা শহরের কান্দিরপাড়ে একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সন্ধ্যার মধ্যেই ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়া হবে বলে জানিয়েছেন মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা