কসবায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৮টায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচাকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মমদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের একান্ত সহকারি সচিব এডভোকেট রাশেদুল কাউসার জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন বকুল, মো. সোলেমান খান। সহকারি কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ, কসবা থানা অফিসার ইন চার্জ মো. মহিউদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুচাকাওয়াজে প্রাথমিকে প্রথম স্থান ইমাম প্রি-ক্যাডেট স্কুল, দ্বিতীয় স্থান সিডিসি কসবা, তৃতীয় স্থান আকাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; মাধ্যমিকে প্রথম স্থান হাবিবুল ইসলাম মেমোরিয়াল বালক দল, দ্বিতীয় স্থান হাবিবুল ইসলাম মেমোরিয়াল বালিকা দল, তৃতীয় স্থান কসবা সরকারি উচ্চ বিদ্যালয়; কলেজ পর্যায়ে প্রথম স্থান কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, দ্বিতীয় স্থান কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ ও তৃতীয় স্থান বদিউল আলম টেকনোলজি ইন্সটিটিউট।
শরীরচর্চা প্রদর্শনীতে প্রাথমিকে প্রথম স্থান ইমাম প্রি-ক্যাডেট স্কুল, দ্বিতীয় স্থান কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় স্থান কোয়ালিটি স্কুল; মাধ্যমিকে প্রথম স্থান কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান কসবা পৌর উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়; কলেজ পর্যায়ে প্রথম স্থান কসবা মুক্ত স্কাউট দল, দ্বিতীয় স্থান বদিউল আলম টেকনোলজি ইন্সটিটিউট ও তৃতীয় স্থান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনৃুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিগত তিন বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার বিগত তিন বছরের ফলাফল পর্যালোচনায় উপজেলায় শ্রেষ্ঠ তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন; মো. আক্কাছ আলী, প্রধান শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়; আলী আমজাদ, প্রধান শিক্ষক, জমশেরপুর উচ্চ বিদ্যালয়; ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক, উপাধ্যক্ষ, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা।











