,

ব্রাহ্মণবাড়িয়ায় তনু হত্যা বিচারের দাবিতে  মানবন্ধন

Pic B.baria Human Chain 2নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। এতে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে স্বঃতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ সোপানুল ইসলামের অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ প্রমুখ।
এ সময় বক্তারা তনু হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সেনানিবাসের মতো একটি সুরক্ষিত এলাকায়ও দেশের নারীরা আজ নিরাপদ নয়। অবিলম্বে তনু হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে