,

নাসিরনগরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

12472763_991048334314722_7844322299523227193_nআকতার হোসেন ভুইয়া : সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার চেষ্টার প্রতিবাদে হেফাজতে ইসলামের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে নাসিরনগর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয় চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার সভাপতি আলহাজ্ব মাওঃ শামছুদ্দীন আহমেদের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওঃ মুহাম্মদ মুমিনুদ্দীন ওসমানী”র পরিচালনায় সভা অনুষ্টিত হয়।এতে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা হেফাজতের উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল কাদির, মাওলানা ফখরুল ইসলাম কাছেমী, যুগ্ম- সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী , যুগ্ম- সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন জাফরী,শাইখুল হাদিস মাওলানা আব্দুল হান্নান,মাওলানা সায়েদুল ইসলাম সাঈদী,এস এম শহিদুল্লা মোঃ গিয়াস উদ্দিনসহ আরো বিশিষ্ট আলেম ও মাওলানাগণ। বক্তরা বলেন, আগামী রবিবার (২৭ মার্চ) যদি সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল রায় হাইকোর্টে থেকে খারিজ না করে তবে বাংলার ঘরে ঘরে আন্দোলন শুরু হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে