ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, ঘরে আগুন, ১০টি ঘর ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার চাঁনপুরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন কমপক্ষে ১০টি বাড়ির ঘর ভাংচুর চালায়। জানা যায়, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর গ্রামের নজর শাহ ও চৌধুরী বাড়ির যৌথ মালিকানা পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। গত বৃহষ্পতিবার চৌধুরী বাড়ির রানু চৌধুরী শর্ত ভঙ্গ করে পুকুরের মাটি কেটে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয় বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ফজলুল করিম (১৫), সালাউদ্দিন চৌধুরী (১২), রুহুল আমিন (২৫), রায়হান (১২), ইয়াছমিন বেগম (৩০), লুৎফা বেগম (৪০), সালমা বেগম (৪০), জাকির হোসেন (৩৮), জালাল উদ্দিন চৌধুরী (৫০), আলেয়া বেগম (৬০), খোদেজা বেগম (৬৫), অনুপম শাহ (২৮), বেলায়েত হোসেন (৬০) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় দাঙ্গাবাজর একটি বাড়ির বারান্দায় আগুন লাগিয়ে দেয়। খরব পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল ৮টয় চৌধুরী বাড়ির লোকজন প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে উজ্জল মিয়া, অনুপম শাহ, ডিপটি বাড়ি, শরীফ মিয়া, আব্দুল¬াহ সহ প্রায় ১০টি বাড়ির ঘর ব্যাপক ভাংচুর চালায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইনুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে এখনো কোন পক্ষই অভিযোগ দেয়নি।











