,

কসবায় শ্রমিকের লাশ উদ্ধার ॥ চালক আটক

las udderব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-চারগাছ সড়কের রাইতলা নামক স্থান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সিএনজি চালককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার তিনলাখপীর সিএনজি ষ্ট্যান্ড থেকে চারগাছ যাওয়ার কথা বলে তিন শত টাকা ভাড়ার বিনিময়ে এক যাত্রীকে নিয়ে সিএনজি চালক মো. জাকির হোসেন রওয়ানা দেয়। এসময় সিএনজি চালক শ্রমিক ইন্তু মিয়া (৫০) কে তার সহযোগী হিসেবে সাথে নেয়। রাত আনুমানিক ২ টায় সিএনজিটি চারগাছ যাওয়ার পথে রাইতলা পৌছা মাত্র মুখোশ পরিহিত কয়েক জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী রাস্তায় ব্যারিকেট দিয়ে সিএনজিকে থামানোর সংকেত দেয়। ওই সময় সিএনজিতে থাকা যাত্রী ও ড্রাইভার ভয়ে পালিয়ে যায়। সিএনজিতে ঘুমিয়ে থাকা সহযোগী ইন্তু মিয়াকে ডাকাত দল উপর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। নিহতের ছেলে মোঃ বোরহান উদ্দিন বাদী হয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত মন মিয়ার ছেলে ওই সিএনজি চালক জাকির হোসেন (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত শ্রমিক ইন্তু মিয়া ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার চরপাড়া সরিষাহাটি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে