বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

B Baria mapআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করার পায়তারার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আখাউড়া উপজেলা হেফাজতে ইসলামের ডাকে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর পৌরশহরের সড়ক বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মুখ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মসজিদের ইমাম, মুসল্লীসহ সহ¯্রাধিক ইসলামপ্রিয় মানুষ অংশ নেয়।
পরে মুফতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি মফিজুর রহমান, মাও: হাবিবুল্লাহ বাহার, মাও: আল আমিন, কাজী মাঈনুদ্দিন, মাও: উবায়দুল্লাহ, হাজী ইয়াকুব মিয়া, মো: বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা রাস্ট্র ধর্ম ইসলাম বাতিল চেয়ে উচ্চ আদালতে দায়েরকৃত রীট ২৭ মার্চের আগে খারিজ এবং সংবিধানে রাস্ট্র ধর্ম ইসলাম রাখার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ জাতীয় আরও খবর