শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়

anis-3আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করছে।’শুক্রবার বিকেলে সদরে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কৃষি বান্ধব। এ সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। সারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের যত ভুর্তকি দিয়েছে আর কোনো সরকার তা দেয়নি।’ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে আয়োজিত কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চোধুরী।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন-যুগ্ম সচিব মোশাররফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ একেএম এমদাদুল বারী, পৌরমেয়র মো. হেলালউদ্দিন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাশিরউদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় কৃষি প্রযুক্তি ও বিভিন্ন কৃষি পণ্যের ২০টি স্টল খোলা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা