বাঞ্ছারামপুরের মেম্বার প্রার্থীকে পিটানোর অভিযোগে সন্ত্রাসী শিপন গ্রেফতার

grafterব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক সংখ্যালঘু মেম্বার প্রার্থী ও তার এজেন্টদের মারধর করার অভিযোগে সন্ত্রাসী শিপন মিয়া (৪০) গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্বহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ফরদাবাদ ইউনিয়রের ৪নং ওয়ার্ডের ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা কেন্দ্রে ভোট চলাকালে গত মঙ্গলবার প্রতিদ্বন্ধি প্রার্থীর কর্মী সমর্থকরা মেম্বার প্রার্থী কমল ঘোষ ও তার এজেন্ট সনানন্দ দাস ও বিকাশ দাসকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এ ঘটনায় কমল ঘোষ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বাঞ্ছারামপুর থানায় ১৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মেম্বার প্রার্থী কমল ঘোষ জানায়, সন্ত্রাসী শিপন ও কালামের নেতৃত্বে আমার ও আমার এজেন্ট ও আমার ভায়ের উপর হামলা চালানো হয়। এখন নানা ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, কমল ঘোষ ও তার লোকজনকে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যসব আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির