,

ব্রাহ্মণবাড়িয়ায় তাসকিন-সানির জন্য মৌন প্রতিবাদ

12895305_999799813407186_1645756897_nব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইসিসি কর্তৃক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং এ্যাকশন অবৈধ ঘোষণা করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ নামে শারীরিক প্রতিবন্ধীদের এক সংগঠনের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ মুখে কালো কাপড় বেধে ও হাতে বিভিন্ন প্লে-কার্ড-ব্যানার নিয়ে অংশগ্রহণ করে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান।
মানবন্ধনে সভাপতিত্ব করেন ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ সংগঠনের সভাপতি ও শারীরিক প্রতিবন্ধী হেয়াত উল্লাহ্ মুন্না। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খান, যুব মহিলা লীগ নেত্রী ফারহানা মিলি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে