,

আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের ৬টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ॥

 

Ashuganj UP Election pohto 223.03.2016আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের ৬টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেছে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাদল। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার দূর্গাপুরের সোহাগপুর দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দু শতাধিক ব্যালেট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এরপর ব্যালেট পেপারে সিল মারতে থাকে। এ সময় তাদের হামলায় সহকারী পিজাইডিং অফিসার শিউলী পারভীন আহত হয়। এর পর পর দুপুর দেড়টায় সোহাগপুর ফোরকানীয়া মাদ্রাসা কেন্দ্রে সিল দিতে থাকে একই সময় বাহাদুপুর প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয় ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে পোলিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালেট পেপার ছিনতাই করে নৌকার প্রতীকে সিল মারতে থাকে। দুপুর ৩টায় সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন কেন্দ্রে প্রবেশ করে কিছুক্ষন ব্যালেট পেপার নিয়ে নৌকার প্রতীকে সিল মারতে থাকে। এ সময় পুলিশ গুলি ছুড়ে। পুরো ঘটনাঘুলি আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউল করিম খান সাজুর লোকজন ইউনিয়নের ৬টি কেন্দ্রের ঢুকে ব্যালেট পেপারে সিল দেয়। তাই অবিলম্বে নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে আবারো সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে