,

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

accedent dethআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতী জানান, দুপুর ১২টায় উপজেলার হরষপুর ইউনিয়নে নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র জহিরুল ইসলাম আকাশ (১৩) সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দারিয়াপুর নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সে পাহাড়পুর ইউনিয়নের বুটানবাড়ি গ্রামের আনসর আলীর পুত্র। এলাকাবাসী ট্রাক্টরটিকে আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়। বিজয়নগর থানা ওসি তদন্ত মেসবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে