,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

las udderব্রাহ্মণবাড়িয়ায় নওরিন (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নওরিন পৌরশহরের মধ্য মেড্ডা এলাকার নয়ন খানের মেয়ে এবং স্থানীয় নিতাই পাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নওরিনের বাবা-মা পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। ঝগড়ার এক পর্যায়ে নওরিনের মা রাগ করে বাড়ি থেকে চলে যান। পরে তার বাবা কাজে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর নওরিন তার নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বেলা ১১টার দিকে নওরিনের এক বান্ধবী ঘরে গিয়ে তার মরদেহ ঝুলে থাকতে দেখে। খবর পেয়ে দুপুরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে