নবীনগরে প্রার্থীদের নির্ঘুম রাত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী ৩১শে মার্চ ইউপি নির্বাচনে শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে ৫২ জন, সদস্য পদে ২৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জনসহ ৪৩৩ প্রার্থী নির্ঘুম রাত কাটাচ্ছেন। নবীনগরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন বিএনপি ও একাধিক স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকরা। আতঙ্কে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। নবীনগরে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচনী সহিংসতার ঘটনায় নির্বাচনী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ৩১শে মার্চ ১১টি ইউপিতে নির্বাচনে হচ্ছে শ্রীরামপুর, ইব্রাহিমপুর, লাউর ফতেপুর, সাতমোড়া, রসুল্লাবাদ, কাইতলা (দক্ষিণ) নাটঘর, বিদ্যাকুট, নবীনগর পূর্ব, বীরগাঁও, বিটঘর। প্রার্থীরা হলেন শ্রীরামপুর- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আজহার হোসেন জামাল, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আবু আনিছ খন্দকার, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে শিপন মিয়া, জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আমীর হোসেন, স্বতন্ত্র থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে ফেরদৌস আহম্মদ, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে ফাইজুর রহমান জালাল, স্বতন্ত্র থেকে টেলিফোন প্রতীক নিয়ে মো. এনু মিয়া, স্বতন্ত্র থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মোজাহারুল হক সরকার। ইব্রাহিমপুর- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আবু মোছা, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নোমান চৌধুরী, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে শেখ সাদী, জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে জসিম উদ্দিন, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে নুরুল হক চৌধুরী। লাউর ফতেপুর- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ফারুক আহাম্মেদ, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জহিরুল হক, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে আবুল কালাম, ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীক নিয়ে মো. মনির হোসেন, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে সৌকত আলী। সাতমোড়া- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মাসুদ রানা, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ শাজাহান, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে মো. হারুন আর রশিদ, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে মো. সিরাজুল ইসলাম, স্বতন্ত্র থেকে টেলিফোন প্রতীক নিয়ে মো. মিন্টু মিয়া। রসুল্লাবাদ- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মো. আলী আকবর, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. আবুল হোসেন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে হক মিয়া, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান। কাইতলা (দক্ষিণ)- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মো. শওকত আলী, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক আবদুল মান্নান, স্বতন্ত্র থেকে চশমা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছৈয়দ মো. খালেদ আশিষ। নাটঘর- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আবুল কাশেম, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. হুমায়ুন কবির, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে আবুল কাশেম, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী নোয়াব মিয়া। বিদ্যাকুট- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মো. এনামুল হক, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. আলতাফ হোসেন, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হান্নান। নবীনগর পূর্ব- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মো. শামীম রেজা, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে আল আমীন, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মৌসুমী আক্তার। বীরগাঁও- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে জহির রায়হান, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. ফালু মিয়া, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে মো. মোবারক হোসেন, স্বতন্ত্র থেকে ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির আহমেদ, স্বতন্ত্র থেকে চশমা প্রতীক নিয়ে আনুয়ারুল কাদির, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে কবির হোসেন। বিটঘর- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আবুল হোসেন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. এনামুল করিম কাজল, স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে মাহাবুবুল আলম, স্বতন্ত্র থেকে চশমা প্রতীক নিয়ে মোহাম্মদ সুলতান আহম্মদ ভূঁইয়া, স্বতন্ত্র থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে শরিয়ত উল্লা শরীফ।











